এরদোয়ান মৃত্যুদণ্ড ফিরিয়ে আনতে চান

আন্তর্জাতিক ডেস্ক: রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, জনগণ ও পার্লামেন্টের সমর্থণ পেলে তিনি সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ফিরিয়ে আনতে চান।

ইস্তাম্বুলের ইয়েনিকাপি স্কয়ারে রোববার প্রায় ১০ লাখ লোকের সমাবেশে এ কথা বলেন তিনি।

গত মাসে দেশটিতে সেনা অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করে দেওয়ার পর এই বিশাল সমাবেশের আয়োজন করা হয়। সরকারের বাইরে থাকা প্রধান দুটি বড় রাজনৈতিক দলের নেতারাও সমাবেশ থেকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।

এরদোয়ান জানান, অভ্যুত্থান চেষ্টায় জড়িত সন্দেহভাজন যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সমর্থকদের সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হবে।

সমাবেশে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘ মৃত্যুদণ্ডের বিষয়টি তুর্কি পার্লামেন্টই বিবেচনা করবে। আমি আগাম জানিয়ে রাখছি, পার্লামেন্টে পাস হওয়ার পর আমি এই বিলে অনুমোদন দেব।’

মৃত্যুদণ্ডের সমালোচকদের উদ্দেশে এরদোয়ান বলেন, ‘তারা বলে ইউরোপে মৃত্যুদণ্ড নেই। ভালো, যুক্তরাষ্ট্র, জাপান, চীনসহ বিশ্বের অধিকাংশ দেশেই এ দণ্ড ব্যবস্থা রয়েছে। তাই তাদেরকে এই দণ্ড বহাল রাখতে দেওয়া হয়েছে। আমাদের দেশে ১৯৮৪ সাল পর্যন্ত এই দণ্ড ব্যবস্থা ছিল। স্বার্বভৌমত্ব জনগণের ওপর নির্ভরশীল। তাই জনগণ যদি এই ব্যবস্থা অনুমোদন দেয়, আমার মনে হয় রাজনৈতিক দলগুলোও তা মেনে নেবে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।