× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

ডেস্ক রিপোর্টার

এমসিসি’র ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান সাঙ্গাকারা

Dutta
হালনাগাদ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
kumar sangakara

মারলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার কুমার সাঙ্গাকারা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক গ্যাটিংয়ের স্থলাভিষিক্ত হয়েছেন সাঙ্গাকারা। গত ছয় বছর এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন গ্যাটিং।

২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এমসিসির সভাপতি ছিলেন সাঙ্গাকারা। ব্রিটিশদের বাইরে সাঙ্গাকারাই প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। ক্রিকেট ক্যারিয়ারে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছেন সাঙ্গাকারা। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশা ও ধারাভাষ্যকার হিসেবে নিজেকে জড়িয়েছেন তিনি।

সাঙ্গাকারার অধীনে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে আরও আছেন কুমার ধর্মসেনা, সৌরভ গাঙ্গুলী, জাস্টিন ল্যাঙ্গার, ইয়োইন মরগান, রমিজ রাজা, গ্রায়েম স্মিথ, ঝুলান গোস্বামী, হিদার নাইট, সুজি বেটস, ক্লেয়ার কনর এবং রিকি স্কেরিট। অন্যদিকে এমসিসি’র সভাপতির দায়িত্ব পেয়েছেন মার্ক নিকোলাস। সাঙ্গাকারার জায়গায় দায়িত্ব পালন করবেন নিকোলাস।


এ ক্যটাগরির আরো খবর..