× Banner
সর্বশেষ
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী

এমপি লিটন হত্যায় জড়িত সন্দেহে আটক ৩

admin
হালনাগাদ: রবিবার, ১ জানুয়ারী, ২০১৭

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ  গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার বামনডাঙ্গা থেকে তাদের আটক করা হয় বলে জানান সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান।

আটকের পর এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মামলার তদন্তের স্বার্থে এদের কারও পরিচয় জানায়নি পুলিশ।

এর আগে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে আততায়ীর গুলিতে আহত হন লিটন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এমপি লিটনের মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..