× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

এমপিওভুক্তি কার্যক্রম দ্রুত গ্রহণ করার আশ্বাস প্রধানমন্ত্রীর

admin
হালনাগাদ: বুধবার, ৪ জুলাই, ২০১৮

ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে এমপিওভুক্ত করার জন্য ইতোমধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০১৮ জারি করা হয়েছে। এই নীতিমালা অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির (মান্থলি পেমেন্ট অর্ডার) বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।

এমপিওভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্যে অনলাইন অ্যাপলিকেশন গ্রহণ  এবং ব্যবস্থাপনা ও  বিধি মতে প্রতিষ্ঠান বাছাইয়ের জন্য পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিষয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কোনও শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার প্রশ্নোত্তরের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

এর আগে মঙ্গলবার প্রশ্নোত্তরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপিওভুক্তির বিষয়ে বলেন, ‘এমপিওভুক্তি একটি খারাপ কার্যক্রম। শিক্ষার উন্নয়নের জন্য এটা কোনও ভালো কার্যক্রম নয়। উপবৃত্তিতে অর্থ দেওয়া যায়, সেটা অনেক ভালো কাজ করে। শিক্ষার উন্নয়নের জন্য যদি আমরা স্কুল ফিডিংয়ের ব্যবস্থা করতে পারি অনেক ভালো হবে।

কেন আপনারা (সংসদ সদস্য) সেগুলোর দিকে নজর দেন না? বারবার এমপিওভুক্তি করতে চেষ্টা করেন। কিন্তু এটা খুব ভালো প্রোগ্রাম নয়। আমার এই অপিনিয়নটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা এখন নিজেরা চিন্তা করে দেখেন।’


এ ক্যটাগরির আরো খবর..