× Banner
সর্বশেষ
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪

এমন গুণী অভিভাবক আর কোথায় পাবো -সাদেক বাচ্চুর মৃত্যুতে শাকিব

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
সাদেক বাচ্চুর মৃত্যুতে শাকিব

‘এমন গুণী অভিভাবক আর কোথায় পাবো, তিনি ছিলেন আমার অভিভাবকদের একজন। মনে হচ্ছে, আমি আমার কোনো এক স্বজনকে হারালাম।’ বিশিষ্ট অভিনেতা সাদেক বাচ্চুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান।

চিত্রনায়ক শাকিব খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাদেক বাচ্চুকে নিয়ে লেখেন, ‘সাদেক বাচ্চু ভাই শুধু আমার সহশিল্পী ছিলেন না, তিনি ছিলেন চলচ্চিত্রে আমার অভিভাবকদের একজন। আমাকে তিনি সব সময় আগলে রেখে ভালোর পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দিতেন। মানসিক সাপোর্ট দিয়ে সাহস যোগাতেন। নিয়মিত আমার খোঁজখবর রাখতেন। সহশিল্পী কিংবা অভিভাবকত্বের বাইরেও বাচ্চু ভাই আমার প্রতি এক অদৃশ্য মায়া দেখাতেন। তিনি আর নেই শোনা মাত্রই আমার ভেতরটা মোচড় দিয়ে ওঠে।’

তিনি আরো লেখেন, চলচ্চিত্রে এতগুলো বছর ধরে কাজ করে অনেকের সঙ্গে পরিচয় ও সুসম্পর্ক হলেও সবাই আপন হতে পারেনি। হাতে গোনা কিছু মানুষ হৃদয়ে ঠাঁই পেয়েছে। তাদেরই একজন ছিলেন সাদেক বাচ্চু ভাই। তার সঙ্গে মন খুলে কথা বলতাম। সবকিছু শেয়ার করতাম। তিনি আমার ভালো কাজে যেমন উৎসাহ দিতেন, তেমনি মন্দ শুনলে খুব কষ্ট পেতেন। এমন গুণী অভিভাবক আর কোথায় পাবো!


এ ক্যটাগরির আরো খবর..