× Banner
সর্বশেষ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ রপ্তানিতে ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার – ভারপ্রাপ্ত স্পিকার চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টিকারী হোন – মির্জা ফখরুল দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা শেষ পর্যায়ে – বাণিজ্যমন্ত্রী আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এমআইএসটিতে বিশ্বমানের সাইবার জিম প্রতিষ্ঠা করা হবে

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

সাইবার ঝুঁকির প্রস্তুতির অংশ হিসেবে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) তে বিশ্বমানের সাইবার জিম স্থাপন করা হবে।  বললেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী আজ সশস্ত্র বাহিনী বিভাগ ও এমআইএসটি এর যৌথ উদ্যোগে এমআইএসটি এর জেনারেল মোস্তাফিজ মাল্টিপারপাস হলে “বিশ্বব্যাপী সাইবার হুমকি এবং বাংলাদেশের প্রস্তুতি” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন প্রযুক্তির ব্যবহার যত বাড়বে সাইবার ঝুঁকিও তত বাড়বে। এই ঝুঁকি মোকাবেলায় এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। তা নাহলে আমরা পিছিয়ে যাবো।

শারীরিকভাবে সুস্থ সবল থাকতে আমরা যেমন জিমে যাই তেমনি সাইবার স্পেসে নিজেদের নিরাপদ রাখতে এই জিম তৈরি করা হবে যেখানে সবাই এক সাথে কাজ করার সুযোগ পাবে।

মেজর জেনারেল ওয়াহিদ উদ জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃব্য রাখেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান। প্যানেল আলোচনায় অংশ নেন ইনস্টিটিউট অব পলিসি, এডভোকেসি এবং গভর্নেন্স এর চেয়ারম্যান ড. সৈয়দ মুনির খসরু, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং কেন্দ্র এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান এবং জাতীয় ডাটা সেন্টার এর পরিচালক প্রকৌশলী তারিক বরকত উল্লাহ। এতে সঞ্চালনা করেন  এমআইএসটি এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান এয়ার কমোডর আফজাল হোসেন।

প্রতিমন্ত্রী বলেন ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও রাষ্ট্র; এই চারটি পর্যায়েই আমরা সাইবার ঝুঁকিতে রয়েছি। সকলে সচেতন হলেই সাইবার স্পেস নিরাপদ হবে উল্লেখ করে তিনি বলেন তরুণ প্রজন্মকে এখন থেকে সাইবার ঝুকি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি সচেতন ও সতর্ক থেকে সক্ষমতা তৈরি করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

পলক বলেন সাইবার স্পেস নিরাপদ বিষয়ে তথ্যপ্রযুক্তি বিভাগ ২২টি ক্রিটিক্যাল সিস্টেম ইনফরমেশন ইনফ্রাসট্রাকচার সনাক্ত করেছে এবং ন্যাশনাল ডিজিটাল আর্কিটেকচার তৈরি করেছে। এছাড়াও সক্ষমতা তৈরি করতে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট এর আওতায় ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, সাইবার ইনসিডেন্স রেসপন্স টিম, ডিজিটাল ফরেনসি ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে বলে তিনি জানান।

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সেনা, নৌ, এবং বিমান বাহিনীসহ বিভিন্ন আন্তঃবাহিনী সংস্থাসমূহের উল্লেখযোগ্য সংখ্যক পদস্থ সামরিক/বেসামরিক কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ ।


এ ক্যটাগরির আরো খবর..