× Banner
সর্বশেষ
আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোন শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে -স্বরাষ্ট্রমন্ত্রী সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতে বৈশ্বিক নেতৃত্বের লক্ষ্য বাংলাদেশের, ‘Science to Economy’ রোডম্যাপ ঘোষণা মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

এবার মুখোমুখি হবে ধোনি-রায়না

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: ধোনি ও সুরেশ রায়না আইপিএল এর আগের আট আসরেই একই দলে খেলেছেন। তবে ভারতের এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের নবম আসরে প্রথমবারের মতো মুখোমুখি দেখা যাবে মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নাকে।

আইপিএলের আগের আট আসরে চেন্নাই সুপার কিংসে ধোনির নেতৃত্বে খেলেছেন রায়না। কিন্তু ২০১৩ আসরে ফিক্সিংয়ের সঙ্গে জড়ানোয় তাদের দল চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালসকে আইপিএল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

চেন্নাই ও রাজস্থানের জায়গায় যুক্ত হয়েছে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি । যেখানে নতুন ফ্র্যাঞ্চাইজি পুনের হয়ে খেলবেন ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক ধোনি। আর রায়না খেলবেন আরেক নতুন ফ্র্যাঞ্চাইজি রাজকোটের জার্সিতে।

মঙ্গলবার মুম্বাইয়ে ২০১৬ আইপিএলের নতুন দুটি দলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। দুটি দলই ৫ জন করে খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। ভারতীয় ৫ জন, বিদেশি ৫ জন। তালিকার বাকি ৪০ খেলোয়াড়দের ভাগ্য নির্ধারিত হবে আগামী ফেব্রুয়ারির আইপিএল নিলামে।

আইপিএলের নিয়ম অনুযায়ী, নতুন দল দুটির ক্ষেত্রে সবচেয়ে সফল বিড করায় পুনে খেলোয়াড় নির্বাচনের সুযোগ পেয়েছে প্রথমে। তাতে ধোনিকে বেছে নিতে কোনো ভুল করেনি নিউ রাইজিংয়ের মালিকানাধীন দলটি। দ্বিতীয়তে সুযোগ পেয়ে রাজকোট বেছে নিয়েছে রায়নাকে। ধোনি ও রায়না-দুজনেরই দাম সাড়ে ১২ কোটি রুপি।

ভারতীয় খেলোয়াড়দের বাকি ৩ জনের মধ্যে রবীন্দ্র জাদেজা গেছেন রাজকোটে, আর রবিচন্দ্রন অশ্বিন ও অজিঙ্কা রাহানেকে নিয়েছে পুনে।

এ ছাড়া ৫ বিদেশি খেলোয়াড়ের মধ্যে ব্রেন্ডন ম্যাককালাম, জেমস ফকনার ও ডোয়াইন ব্রাভোকে নিয়েছে রাজকোট। আর স্টিভেন স্মিথ ও ফাফ ডু প্লেসিস গেছেন পুনেতে।


এ ক্যটাগরির আরো খবর..