× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

এবার বিদায় সেরেনার

admin
হালনাগাদ: বুধবার, ১০ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: নোভাক জোকোভিচ রিও অলিম্পিকে হেরেছেন প্রথম রাউন্ডেই। এবার বিদায় নিলেন মেয়েদের শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামসও।

মঙ্গলবার রাতে তৃতীয় রাউন্ডে ইউক্রেনের এলিনা সভিতোলিনার কাছে ৬-৪, ৬-৩ গেমে হেরেছেন ২০১২ লন্ডন অলিম্পিকে সোনাজয়ী মার্কিন তারকা।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ২০ নম্বরে থাকা এলিনা এই প্রথম সেরেনাকে হারালেন। এর আগে চারবার মুখোমুখি হয়ে প্রতিবারই পরাজিত হয়েছিলেন ২১ বছর বয়সি এই টেনিস খেলোয়াড়।

হারের পর সেরেনা বলেন, ‘আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে কাজ করতে পারেনি। তবে অন্তত রিওতে তো আসতে পারলাম, এটাও আমার অন্যতম লক্ষ্য ছিল।’

পরাজয় ভুলে সামনেই তাকাতে চান সেরেনা, ‘আজ সেরা খেলোয়াড়ই জিতেছে। তবে আমি জানি পরেরবার সত্যিই ভালো খেলা হবে। আমি সামনে তাকাতে চাই।’


এ ক্যটাগরির আরো খবর..