× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

এবার ধামরাইয়ে শিক্ষিকা লাঞ্ছিত, আটক আওয়ামীলীগ নেতা

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ মে, ২০১৬

দুলাল পাল –স্টাফ রিপোর্টারঃ ঢাকার ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকাকে বাথরুম থেকে টেনেহিঁচড়ে বের করে মারপিঠ করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ঐ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আব্দুল মালেক। এ ঘটনায় শিক্ষক মহল থেকে শুরু করে সর্ব সাধারণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ধামরাইয়ে ১১ নং পশ্চিম সূত্রাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফৌজিয়া ইয়াসমীন গত শনিবার স্কুলের অফিস কক্ষ পরিবর্তন করে অন্য একটি রুম অফিস হিসেবে ব্যবহার করেন। এ নিয়ে ঐ স্কুলের সহকারী শিক্ষিকা কানিজ নাসিমা ও সহকারী শিক্ষক আক্তার হোসেনের সাথে কথাকাটা হয়।

প্রধান শিক্ষিকার উপর প্রতিশোধ নিতে গত বুধবার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মোহাম্মদ ফজলুল হক ও সহ সভাপতি আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক কে স্কুলে ডেকে আনেন। এরপর মালেক প্রধান শিক্ষিকাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাতে প্রধান শিক্ষিকাও প্রতিবাদ করে। এক পর্যায়ে মালেক উত্তেজিত হয়ে প্রধান শিক্ষককে মারতে যান।

আত্মরক্ষার্থে প্রধান শিক্ষক দৌড়ে বাথরুমে আশ্রয় নেন। কিন্তু সেখানে দুই সহকারী শিক্ষিকার সহযোগীতায় তাকে টেনে হিঁচড়ে বের করে বেদম মারপিট করেন আব্দুল মালেক। পরে স্থানীয়রা তাকে উদ্ধারকরে প্রাথমিক চিকিৎসা দেন। ফৌজিয়া ইয়াসমীন জীবনের নিরাপত্তার ভয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঐ আওয়ামীলীগ নেতাকে তার সূত্রাপুর বাড়ী থেকে আটক করে।

প্রধান শিক্ষিকা ফৌজিয়া ইয়াসমীন কান্না জড়িত কন্ঠে বলেন যে, “বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতিকে উত্তেজিত দেখেই আমি বাথরুমে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু সেখান থেকে আমাকে টেনে এনে মারল। এটা আমি মেনে নিতে পারছি না। আমি তার বিচার চাই।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমান জানান বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুতিই শিক্ষিকাকে মারধরকারী বিদ্যালয়ের সহসভাপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, শিক্ষিকা লাঞ্ছিতের ঘটনায় মামলা হয়েছে এবং লাঞ্ছিতকারীকে আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..