এবার থার্টিফার্স্টে সব ধরনের উদযাপন নিষিদ্ধ

এবার নির্বাচনের কারণে ইংরেজি নতুন বছরের প্রথম প্রহরে সব ধরনের উদযাপন নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উন্মুক্ত স্থানের পাশাপাশি বাসা-বাড়ির ছাদেও থার্টিফাস্ট নাইটের অনুষ্ঠান করা যাবে না।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য দেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ভোটের তারিখ ও থার্টিফার্স্ট নাইট কাছাকাছি সময়ে হওয়ায় এবার এ ব্যবস্থা নেয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থার্টিফার্স্টে কোনও অনুষ্ঠান আয়োজন করে সেখানে পার্টি, আতশবাজি কিংবা পটকা ফোটানো যাবে না। আন্তর্জাতিকমানের হোটেলগুলো ছাড়া অন্যান্য বারগুলোতে ৩১ ডিসেম্বর বিকেল থেকে পরদিন বিকেল পর্যন্ত বিক্রি বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে বৈধ আগ্নেয়াস্ত্র নিয়েও ঘোরাঘুরি করা যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। সারাদেশে সাড়ে তিন হাজার গির্জায় বড়দিন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বড়দিন উপলক্ষে গির্জাগুলোর প্রবেশপথে থাকবে আর্চওয়ে। পাশাপাশি চার্চগুলো নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তার ব্যবস্থা রাখবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।