আশাশুনি প্রেস ক্লাবের সাথে নবগঠিত উপজেলা রিপোটার্স ক্লাবে মত বিনিময় অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো ঃ আশাশুনি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবগঠিত উপজেলা রিপোটার্স ক্লাবে মত বিনিময় করেন। বৃহস্পতিবার বিকালে আশাশুনি উপজেলা সড়কে অবস্থিত সাংবাদিক কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা রিপোটার্স ক্লাবের নব নির্বাচিত সভাপতি গোপাল কুমার মন্ডল।

সিনিয়র সহ সভাপতি এমএম সাহেব আলীর পরিচালনায় প্রধার অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি রিপোটার্স ক্লাবের উপদেষ্টা জি.এম মুজিবর রহমান, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জি.এম আল ফারুক, সাবেক সেক্রেটারী এসএম আহসান হাবিব, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সমীর রায়, সাহিত্য প্রকাশনা সম্পাদক সচ্চিদা নন্দ সদয়, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এস.কে হাসান।

এছাড়া মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবগঠিত উপজেলা রিপোটার্স ক্লাবের সহ সভাপতি আলী নেওয়াজ, বাবুল হাসনাইন, সাধারন সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান বাবলা, সাংগঠনিক সম্পাদক ফাইজুল কবির, দপ্তর সম্পাদক জগদীশ কুমার সানা, কোষাধ্যাক্ষ হাবিবুল্লাহ বিলালী, আশাশুনি রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে উপজেলা রিপোটার্স ক্লাবের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়ে তার হাতে ডাইরি ও কলম তুলে দেয়।

তাছাড়া নবগঠিত উপজেলা রিপোটার্স ক্লাবের নির্বাচিত উপদেষ্টা জিএম মুজিবর রহমান, জিএম আল ফারুক, এসএম আহসান হাবিব, সমীর রায় ও নবগঠিত আন-লাইন প্রেস ক্লাবের সভাপতি এসকে হাসান কে শুভেচ্ছা জানান ও তাদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।