স্পট মার্কেটে ৩ কোম্পানি যাচ্ছে আজ

অর্থনৈতিক ডেস্ক: ৩টি কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে আজ। কোম্পানিগুলো হচ্ছে- আনোয়ার গ্যালভানাইজিং, রহিমা ফুড এবং মুন্নু সিরামিক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

আনোয়ার গ্যালভানাইজিং: আজ ২৩ নভেম্বর সোমবার থেকে ২৪ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। আর কোম্পানিটির রেকর্ড ডেট আগামী ২৫ নভেম্বর বুধবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

রহিমা ফুড: ২৩ নভেম্বর সোমবার থেকে ৩ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। আর কোম্পানিটির রেকর্ড ডেট আগামী ৬ ডিসেম্বর রোববার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

মুন্নু সিরামিক: ২৩ নভেম্বর সোমবার থেকে ২৪ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। আর কোম্পানিটির রেকর্ড ডেট আগামী ২৫ নভেম্বর বুধবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।