এবার ড্রোন উড়বে হাতের ইশারায়

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: হাতের ইশারায় উড়বে ড্রোন। আর এজন্য লাগবে অ্যাপল স্মার্টওয়াচ। অ্যাপল স্মার্টওয়াচের জন্য তাইওয়ানের পিভিডি প্লাস নামের একটি প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান অ্যাপ বানিয়েছে। অ্যাপটির নাম ‘ডং’। এই অ্যাপ দিয়ে অ্যাপলের স্মার্টওয়াচের সহায়তায় ড্রোন উড়ানো যাবে।

অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যাপলের স্মার্টওয়াচ হাতে পড়ে শুধু মাত্র হাতের ইশারায় ড্রোনের নিয়ন্ত্রণ নেয়া যাবে। আপনি যেভাবে হাত নাড়াবেন ড্রোনটি সেভাবেই গতি পথ পরিবর্তন করবে। হাত নিচে নামালে ড্রোনটি নিচে নামবে। আবার হাত উপরে ওঠালে ড্রোনটি আকাশে উঠে চক্কর দেবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।