× Banner
সর্বশেষ
আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত

এবার চশমার ফ্রেমে ৬০ ইঞ্চি ডিসপ্লে!

admin
হালনাগাদ: রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযু্ক্তি ডেস্ক: ফিনল্যান্ডেল একদল ডেভেলপার ক্রেডিট কার্ডের মত পাতলা ও চিপসের মত ছোট্ট স্মার্টগ্লাস উদ্ভাবন করেছেন। যেটি যেকোনো সাধারণ গ্লাসেই সংযোজন করা যাবে।

টেক ইনসাইডার জানিয়েছে নতুন উদ্ভাবিত গ্লাস গুগল গ্লাসের চেয়ে বেশি স্মার্ট। সাধারণ চশমার ফেমে এই গ্লাস বসিয়ে স্মার্টগ্লাসের সকল সুবিধাই এতে পাওয়া যাবে। এটি মাত্র ১ মিলিমিটার পুরু। চশমার ফ্রেমে এটি অনায়াসেই সংযোজন করা সম্ভব। এই গ্লাস চশমায় লাগিয়ে চোখের সামনে ১০ ফুট দূরে ৬০ ইঞ্চি টিভি মনিটরের সমান দৃশ্য দেখা যাবে। এই গ্লাসটি সাধারণ স্মার্ট গ্লাসের চেয়ে বেশি ফ্যাশনেবল।

যদিও নতুন এই স্মার্টগ্লাসটির জন্য এখনো সফটয়্যার তৈরি করা হয়নি।

ডেভেলপারপরা জানিয়েছেন, এই গ্লাস খেলাধুলা এবং শারিরীক ব্যায়ামের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য বেশ কাজে দেবে। কেননা, এটি ক্রীড়াবিদদের পার্লস রেট এবং শারীরিক ক্রিয়াকলাপ স্পোর্টস গ্লাসের মাধ্যমে প্রদর্শন করবে।

উদ্ভাবনকারী প্রতিষ্ঠানটি আশা করছে এই গ্লাস আগামী এক বছরের মধ্যে বাণিজ্যিকভাবে বাজার আাসবে।


এ ক্যটাগরির আরো খবর..