× Banner
সর্বশেষ
আদালতের নির্দেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী বেনাপোলে জেলা যুবদল নেতা ইমদাদের ব্যাপক গণসংযোগ, মাদকমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি জাপানি বিনিয়োগকারীদের ৩০০ কোটির আঞ্চলিক বাজারে প্রবেশের আহ্বান ববি হাজ্জাজের ৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত বগুড়ায় জমি বিরোধ; সাবেক সেনাসদস্যকে পিটিয়ে হত্যা পররাষ্ট্র-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদির উপ-পররাষ্ট্রমন্ত্রী ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত স্বাস্থ্য মন্ত্রীর কাছে বাগেরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নেতৃবৃন্দের জুলাই গণ–অভ্যুত্থান দিবস ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা জোরদার

এবার চট্টগ্রাম বন্দরে মেগা কন্টেইনার টার্মিনাল করতে যাচ্ছে চবক

admin
হালনাগাদ: সোমবার, ২৯ জানুয়ারী, ২০১৮

রাজিব শর্মা, চট্টগ্রামঃ দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম বন্দর উন্নয়ন কর্তৃপক্ষ (চবক) তিন হাজার কোটি টাকা ব্যয়ে ৫২ একর জমির ওপর লালদিয়া মাল্টি-পারপাস টার্মিনাল নামে একটি মেগা কন্টেইনার টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে।

লালদিয়া কন্টেনার টার্মিনালটি নির্মিত হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)’র আওতায়। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র সহায়তায় পাঁচ সদস্যের একটি কনসোর্টিয়াম এ প্রকল্পটি বাস্তবায়ন করবে।

রবিবার চবকের ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে সব ব্যবহারকারীসহ সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা জানানো হয়।

বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ ও এর সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বন্দর উন্নয়ন কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে।

চবক চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল সভায় অংশগ্রহণকারীদের বলেন, টার্মিনাল তৈরির জন্য নির্ধারিত ৫২ একর জমিতে বসবাসরত ৫০০ পরিবারকে নগরীর চান্দগাঁও থানাধীন হামিদচরে পুনর্বাসিত করা হবে।

তিনি জানান, সরকার লালদিয়ার উচ্ছেদকৃত পৃথক বাড়ি নির্মাণ করবে।

চবক চেয়ারম্যান সংশ্লিষ্টদের জানান, বন্দর উন্নয়ন কর্তৃপক্ষ বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণ ও যন্ত্রপাতি ক্রয়সহ বেশ কিছু স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নিয়েছে।

শিপিং বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমএ লতিফ বলেন, দেশের উন্নয়নের স্বার্থে বন্দরের সক্ষমতা বাড়ানো ও সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা উচিত।

বিজিএমইএ, বিকেএমইএ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনস, চট্টগ্রাম কাস্টমস, চট্টগ্রাম রেলওয়ে, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বাংলাদেশ ব্যাংক, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অন্যন্যের মধ্যে সভায় অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..