× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

সিলেট প্রতিনিধি

এবার ঈদে পর্যটক বরণে প্রস্তুত সিলেট

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
পর্যটক বরণে প্রস্তুত

সিলেটের পাহাড়ের অপরূপ দৃশ্য, প্রাচীন জনপদ আর পাহাড়-টিলা, চা-বাগান, প্রকৃতিকন্যা জাফলং, বিছানাকান্দির মনোমুগ্ধকর সৌন্দর্য, ভোলাগঞ্জের সাদা পাথরের স্তুপের সমন্বয়ে শত বছরের পুরোনো ঐতিহাসিক স্থাপনায় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। নয়নাভিরাম এসব সৌন্দর্য অবলোকন করতে ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি দুটি পাতা একটি কুঁড়ির দেশ সিলেটে।

তাই ঈদ-পরবর্তী ছুটির দিনগুলোতে লাখো পর্যটকের পদচারণায় মূখর হয়ে ওঠে এসব পর্যটন কেন্দ্র। প্রকৃতির আপন মহিমায় গড়ে ওঠা এই পর্যটন কেন্দ্রগুলো প্রস্তুত রয়েছে আগত পর্যটকদের বরণ করে নিতে।

ঈদ উল ফিতরকে সামনে রেখে পর্যটনকেন্দ্রগুলোর পাশাপাশি আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও দোকানগুলো সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন আমেজে। ইতিমধ্যেই সিলেটের অধিকাংশ হোটেল ও মোটেল বুকিং হয়ে গেছে বলে জানা গেছে।
শুকতারা নেচার রিট্রিটের রিজার্ভেশন ম্যানেজার সরোয়ার জানান, প্রতি বছর ঈদুল ফিতরে ঢল নামে পর্যটক দর্শনার্থীদের। এবারো পর্যটকদের আনাগোনা আগেকার মতো অথবা বেশি হতে পারে। এরই লক্ষ্যে আমাদের কাস্টমারদের কথা বিবেচনা করে আমরা বাড়তি ব্যবস্থা নিয়েছি।

ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের পরিদর্শক রতন শেখ বলেন, পর্যটন স্পটসমূহে বেড়াতে আসা পর্যটক দর্শনার্থীদের চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং, ট্যুরিস্ট গাইড ও ক্যামেরাম্যানদের দ্বারা প্রতারিত না হন, আমরা ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পোশাক এবং সাদা পোশাকে একাধিক ইউনিট নিয়মিত টহলের পাশাপাশি সার্বিক নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নিয়েছি। তিনি আরোও জানান, পর্যটকদের নিরাপদ আগমন ও প্রস্থানে আমাদের সার্বক্ষণিক নজরদারি জোরদার থাকবে।

সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান রহমান বলেন, সিলেটের পর্যটন স্পটসমূহে পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিধানে এবং তাদের ভ্রমণ নির্বিঘœকরণে জেলা প্রশাসন পদক্ষেপ নিয়েছে। তিনি আরোও বলেন, পর্যটকরা এসে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে সব সময় নজর রাখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..