× Banner
সর্বশেষ
ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের

এফআর টাওয়ারে নির্মানে জালিয়াতি রাজউকের ইমারত পরিদর্শকের আত্মসমর্পণ করে জামিন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দুদকের দায়ের করা জাল-জালিয়াতির মামলার এজাহারনামীয় আসামী রাজউকের ইমারত পরিদর্শক আওরঙ্গজেব সিদ্দিকী নান্নু জামিন মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার তিনি ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানী শেষে বিচারক কেএম ইমরুল কায়েশ দশ হাজার টাকা মুচলেকায় এ জামিনের আদেশ দেন।

আসামী পক্ষে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকার বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান রচি জামিনের আবেদন করে শুনানী করেন।

অন্যদিকে দুদকের পক্ষে প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধীতা করেন।

আইনজীবী আসাদুজ্জামান রচি জানান, মামলাটিতে চলতি বছর ১৬ জুলাই এ আসামীকে হাইকোর্ট ৬ সপ্তাহের জামিন প্রদান করেন। ওই জামিন আদেশে ৬ সপ্তাহ পর আত্মসমপণকারী আদালতে আত্মসসর্পণের নির্দেশ ছিল। সে অনুযায়ী বৃহস্পতিবার সে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থণা করেন।

মামলাটিতে গ্রেপ্তার ভবনটির জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুক ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারী পরিচালক (নিরীক্ষা ও বাজেট) মো: সদরুল আলমও জামিনে রয়েছেন।

অন্যদিকে একই ঘটনায় দায়ের হওয়া দ-বিধির আইনের মামলায় তাসভির উল ইসলাম (৬৬) গত ৩০ মার্চ আটক হন। ৩১ মার্চ ৭ দিনের রিমান্ড হয়। পরবর্তীতে গত ১১ এপ্রিল তিনি সিএমএম আদালত থেকেই জামিন পান। একই মামলায় জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুক একই দিন গ্রেপ্তার হন। তিনি এক মাস ৫ দিন কারাভোগের পর গত ৬ মে জামিন পান। আর গ্রেপ্তার না হওয়া রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান ওরফে মুকুল গত ২৩ জুন আত্মনমর্পণ করেই জামিন পান।
চলতি বছর ২৮ মার্চ ভবনটিতে অগ্নিকা-ের কারণে ২৫ জন মানুষ নিহত হয় এবং ৭৩ জন মানুষ মারাত্মকভাবে আহত ও চিরতরে পঙ্গুত্ব বরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..