এটি নির্বাচনী বাজেট নয় এটি জনগণের বাজেট: কাদের

বিশেষ প্রতিবেদকঃ বড় বাজেট বড় চ্যালেঞ্জ। এমন বড় বাজেট গতবারও ছিল। এ বাজেট বাস্তবায়ন একটা চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ বাস্তবায়নে সরকারের সেই সামর্থ্য আছে। আর বিএনপি বুঝে বা না বুঝে সবসময়ই বিরোধিতা করে থাকে। ২০১৮-১৯ অর্থবছরের বাজেট, নির্বাচনী বাজেট নয়। এটি জনগণের বাজেট। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা সেতু পরিদর্শন করতে এসে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটা জনবান্ধব বাজেট প্রস্তাবনা করা হয়েছে। আলোচনা সমালোচনার পর বাজেটে কোনটা থাকবে, কোনটা থাকবেনা সেটা দেখা যাবে। আসন্ন ঈদুল ফিতরে নিরাপদে মানুষ ঘরে ফিরতে পারে সে লক্ষ্যে মহাসড়কে যানজট কমাতে শেখ হাসিনার নির্দেশে মেঘনা-গোমতী ফেরি সার্ভিস চালু করা হচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের মেঘনায় টোল আদায়ে ভাংতি টাকা লেনদেনে দেরি হওয়া যানজটের অন্যতম একটি কারণ। তারপরও সরকার নানাভাবে চেষ্টা চালাচ্ছে যানজট নিয়ন্ত্রণে রাখতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মেঘনা ও গোমতী নদীতে ১২ জুন থেকে ফেরি চালু করতে যাচ্ছে। একারণে দ্রুত গতিতে রাস্তা ও নদীর ঘাট ঠিক-ঠাক করার কাজ চলছে। বরিশাল থেকে আনা হচ্ছে বিআইডব্লিউটিএর পন্টুন। ইতোমধ্যে গোমতি নদী খনন করার নির্দেশও দেয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।