এখন নতুন চ্যালেঞ্জ নিউজিল্যান্ড সিরিজ

স্পোর্টস ডেস্কঃ আজকের ম্যাচ জিতলে শতভাগ হতো। কিন্তু দেশের মাটিতে আমরা প্রায় ৯০ ভাগ সফল। আমাদের এখন ভিন্ন চ্যালেঞ্জ আসছে। বেশিরভাগ খেলাই এখন দেশের বাইরে। আমাদের এর জন্য তৈরি হতে হবে। নিউজিল্যান্ড সফর থেকেই শুরু হবে আমাদের আসল চ্যালেঞ্জ।’

গতকাল বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একথা বলেন।

আগামী ডিসেম্বরে বাংলাদেশ যাবে নিউজিল্যান্ড সফরে। এই সফর থেকেই নতুন চ্যালেঞ্জ শুরু হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আগামী ডিসেম্বর–জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ফেব্রুয়ারিতে ভারতে খেলবে একটি টেস্ট। আর মার্চে রয়েছে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সফর। মে মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি।

সবগুলো সিরিজই বিদেশের মাটিতে বলে এটিকে বাংলাদেশের জন্য আসল চ্যালেঞ্জ বলে মনে করেন মাশরাফি।

নিউজিল্যান্ড সফর থেকে নতুন করে শুরু করতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘আমাদের এখন নিউজিল্যান্ড সিরিজ থেকে নতুন করে শুরু করতে পারলে অন্যরকম হবে। বিষয়টি ভালোলাগারও হবে।‘

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে ঘরের মাঠে টানা ছয়টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। ২০১৪ সালের পর থেকে সবকটি সিরিজই বাংলাদেশ ঘরের মাঠে খেলেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।