× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কূটনৈতিক রিপোর্টার

যুক্তরাষ্ট্র যেতে ভিসা লাগবে না ইসরায়েলিদের

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
যুক্তরাষ্ট্র যেতে ভিসা

ইসরায়েলের নাগরিকেরা এখন থেকে ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। ইসরায়েলিদের যুক্তরাষ্ট্রে ভিসামুক্ত প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়টি গত ২৭ সেপ্টেম্বরই জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস এ ঘোষণা দিয়েছে। ফলে ভিসা ছাড়াই ইসরায়েলের নাগরিকেরা ভ্রমণ ও ব্যবসার কাজে সর্বোচ্চ ৯০ দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। এখন থেকে ইসরায়েলিদের যুক্তরাষ্ট্রে যাওয়ার সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে দেশটির ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশনে (ইএসটিএ) আবেদন করতে হবে। ইএসটিএ ব্যবস্থার মাধ্যমে কোনো দেশের নাগরিক ভিসা ছাড়া যুক্তরাষ্ট্রে ভ্রমণের যোগ্য কি না, তা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হয়। এই সুবিধার আওতায় ৪১টি দেশের নাগরিকেরা ভিসা ছাড়া যুক্তরাষ্ট্র ভ্রমণে যেতে পারেন।

তবে ১৮ বছরের বেশি বয়সী যেসব ইসরায়েলির বায়োমেট্রিক পাসপোর্ট নেই, তারা ইএসটিএর মাধ্যমে আবেদন করতে পারবেন না। যাদের ইএসটিএ থেকে প্রত্যাখ্যান করা হবে, তারা সাধারণ ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া যেসব ইসরায়েলির বর্তমানে যুক্তরাষ্ট্রের ভিসা আছে, তারা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ওই ভিসার আওতায় দেশটিতে ভ্রমণ করতে পারবেন। এ সুবিধা চালু হতে সর্বোচ্চ দুই মাস সময় লাগবে বলে জানিয়েছিল তারা। তবে ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যেই তা কার্যকর করা হলো। হামাসের সঙ্গে চলমান সংঘাতের শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দেশটিকে অস্ত্রসহ নানা সহায়তা করছে মার্কিন সরকার। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়ে দফায় দফায় দেশটিতে সফর করছেন মার্কিন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত বুধবার তেল আবিব গিয়েও ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..