× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু আজ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে ৯ জুন পর্যন্ত এ প্রক্রিয়া চলবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুন। ১৮ থেকে ৩০ জুন পর্যন্ত ভর্তির কার্যক্রম সম্পন্ন হবে। ক্লাস শুরু হবে ১০ জুলাই। তবে বিলম্ব ফিসহ ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বোর্ডে জমা দেওয়া যাবে ৭ থেকে ১৮ আগস্ট পর্যন্ত। ভর্তি হওয়া শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি জমার স্লিপ বোর্ডে জমা নেওয়া হবে ২২ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

চলতি বছর অনলাইনে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের জন্য শিক্ষার্থীকে ১৫০ টাকা ফি জমা দিতে হবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমের আবেদন করতে শিক্ষার্থীকে ১২০ টাকা ফি দিতে হবে।

অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইট : www.xiclassadmission.gov.bd 


এ ক্যটাগরির আরো খবর..