× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ

admin
হালনাগাদ: সোমবার, ৫ জুন, ২০১৭

বিশেষ প্রতিবেদক : ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীভর্তির মনোনীতদের প্রথম তালিকা রোববারদিবাগত রাতে প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। প্রকাশিত প্রথম তালিকায় ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ভর্তির জন্য আবেদন করেছিল ১৩ লাখ ১০ হাজার ৯৪৭ শিক্ষার্থী। প্রথম ধাপে সুযোগ পেয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ জন। বাকিরা দ্বিতীয় ও তৃতীয় পর্যায় প্রকাশিত ফলাফলে সুযোগ পাবে।

উচ্চ মাধ্যমিক স্তরে সরকারি-বেসরকারি কলেজে ভর্তির সরকারি ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) থেকে মনোনীতদের তালিকা পাওয়া যাবে। এ ছাড়া টেলিটকে মোবাইল এসএমএসের মাধ্যমেও মনোনীতদের খবর জানা যাবে।

একাদশে ভর্তির নীতিমালা অনুযায়ী, ভর্তি শুরু হবে ২০ জুন; ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।জানা যায়, প্রথম পর্যায়ে ভর্তি ২০ জুন শুরু হয়ে শেষ হবে ২২ জুন। ঈদের ছুটির পর২৮ ও ২৯ জুন ভর্তি করা হবে। আর দ্বিতীয় পর্যায়ে মনোনীতদের ফল প্রকাশ করা হবে ১৩ জুন এবং তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে ১৮ জুন।


এ ক্যটাগরির আরো খবর..