একনেক বৈঠকে ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন

একনেক বৈঠকে ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানায় যে, চট্টগ্রামসহ সব বড় শহরে মেট্রোরেল করা হবে। এ ছাড়া চলতি বছরেই পদ্মা সেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেল জনগণের জন্য খুলে দেওয়া হবে বলে জানা গেছে।

এছাড়াও আজ একনেক বৈঠকে ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জানান, শুধু ঢাকায় নয়, আগামীতে চট্টগ্রামেও প্রধানমন্ত্রী মেট্রোরেল নির্মাণের কথা হয়েছে। অর্থাৎ যে যে বড় শহরে বিমানবন্দর আছে, সেখানেও মেট্রোরেল হবে। প্রাথমিক কাজ শুরু হয়েছে। আশা করি, দ্রুত সময়ে সংশ্লিষ্টরা চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ প্রকল্প একনেক সভায় পাঠানোর পর আমরা অনুমোদন দেব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।