ঢাকায় ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৫০০, অস্ত্র-মাদক উদ্ধার

ঢাকায় ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৫০০, অস্ত্র-মাদক উদ্ধার
ডিএমপির অভিযানে ৫০০ গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঢাকার বিভিন্ন থানায় ৫৮টি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একদিনে গ্রেপ্তার ৫০০

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের অভিযানে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৪৭টি ইয়াবা, ৪০ বোতল ফেনসিডিল এবং ১০০ গ্রাম ও তিন পুরিয়া হেরোইন।

আরও পড়ুনঃ গ্যাস সংকটে ভয়াবহ লোডশেডিং, তীব্র গরমে জনজীবন ও শিল্পে বিপর্যয়

এ ছাড়া অভিযানে পাঁচ কেজি ওজনের পিতলের জালি, ছয়টি মোবাইল ফোন, তিনটি চাপাতি, একটি হাতুড়ি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে ডিএমপি। একই অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত নিয়মিত অভিযানে এসব অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। পরে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, আজ মনোনয়ন জমা

পুলিশের এই অভিযান রাজধানীতে অপরাধ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে পরিচালিত হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।