বিনোদন ডেস্ক: অনুষ্ঠিত হয়ে গেল ৭৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। তৃতীয়বারের মতো সেরা অভিনেতার পুরস্কার জিতলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রসহ সামনের সারির তিনটি বড় পুরস্কার বাগিয়ে নিয়েছে ‘দ্য রেভিন্যান্ট’।
রবিবার এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হলিউডের নক্ষত্ররা। টান টান উত্তেজনায় ভরপুর এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমেডিয়ান রিকি জার্ভেইস। ‘অস্কারের পূর্বাভাস’ হিসেবে পরিচিত এই আয়োজন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের।
‘দ্য রেভিন্যান্ট’ ছবির জন্য আলেহান্ড্রো গঞ্জালেজ ইনারিতুর হাতে উঠেছে সেরা পরিচালকের সম্মান। গতবার তিনি অস্কার জিতেছিলেন।সেরা অভিনেত্রী (ড্রামা) বিভাগে ‘রুম’ ছবির জন্য ব্রাই লারসনের জয় আসরের সবচেয়ে বড় চমক।
মিউজিক্যাল অথবা কমেডি বিভাগেও একই ছবির ঘরে এসেছে সেরা চলচ্চিত্র (দ্য মার্শিয়ান) ও সেরা অভিনেতার (ম্যাট ডেমন) সম্মান। এ বিভাগে ‘জয়’ ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জেনিফার লরেন্স।
বক্স অফিসে ব্যর্থ হলেও সমালোচকদের প্রশংসা পাওয়া ‘স্টিভ জবস’-এর জন্য সেরা সহ-অভিনেত্রী হয়েছেন কেট উইন্সলেট। এ ছবির চিত্রনাট্যও হয়েছে সেরা। জীবনের প্রথম গোল্ডেন গ্লোব জিতেছেন হলিউডের অ্যাকশন তারকা সিলভেস্টার স্ট্যালোন। ‘ক্রিড’ ছবিতে রকি বালবোয়া চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি হয়েছেন সেরা সহ-অভিনেতা।
বিদেশি ভাষার ছবি হয়েছে হাঙ্গেরির ‘সান অব সাউল’। অ্যানিমেটেড ছবির মধ্যে সেরা ‘ইনসাইড আউট’। সেরা গান হয়েছে জেমস বন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেক্টর’-এ স্যাম স্মিথের গাওয়া ‘রাইটিংস অন দ্য ওয়াল’।
টেলিভিশন বিভাগে ‘মিস্টার রোবট’ ও ‘মোৎসার্ট ইন দ্য জঙ্গল’ জিতেছে দুটি করে পুরস্কার। গায়িকা হিসেবে বিখ্যাত লেডি গাগা ‘আমেরিকান হরর স্টোরি: হোটেল’এর জন্য টিভি মুভি বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।
এক নজরে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড–
• বেস্ট মোশন পিকচার(কমেডি)— দ্য মার্শান
• বেস্ট মোশন পিকচার (ড্রামা)— দ্য রেলেভ্যান্ট
• সেরা অভিনেত্রী (মোশন পিকচার, ড্রামা)— ব্রাই লারসন (‘রুম’-ছবির জন্য)
• সেরা অভিনেত্রী (মোশন পিকচার, কমেডি)— জেনিফার লরেন্স (‘জয়’ ছবির জন্য)
• সেরা অভিনেতা (মোশন পিকচার, ড্রামা)— লিওনার্ডো দ্য ক্যাপ্রিও (‘দ্য রেলেভ্যান্ট’ ছবির জন্য)
• সেরা অভিনেতা (মোশন পিকচার, কমেডি)— সিলভাস্টার স্ট্যালোন (‘দ্য ক্রিড’ ছবির জন্য)
• বেস্ট সাপোর্টিং রোল (মোশন পিকচার)— কেট উইন্সলেট (‘স্টিভ জোবস’ ছবির জন্য)
• বেস্ট ডিরেক্টর— আলেজান্দ্রো গোঞ্জালেজ ইনারিতু (দ্য রেলেভ্যান্ট)
• বেস্ট অ্যাক্টর (মিউজিক্যাল/কমেডি)— ম্যাট ড্যামন (দ্য মার্শান)
• বেস্ট স্ক্রিনপ্লে— অ্যারন সরকিন (স্টিভ জোবস)
• বেস্ট অরিজিনাল স্কোর— এনিও মরিকন (দ্য হেটফুল এইট)
• বেস্ট মোশন পিকচার (অ্যানিমেটেড)— ইনসাইড আউট
• বেস্ট অরিজিনাল সঙ— রাইটিং অন দ্য ওয়াল (স্পেক্টার)
• বেস্ট মোশন পিকচার (ফরেন ল্যাঙ্গুয়েজ)— সন অব সল
• বেস্ট টেলিভিশন সিরিজ (ড্রামা)— মিস্টার রোবট
• বেস্ট টেলিভিশন সিরিজ (কমেডি)— মোত্জার্ট ইন দ্য জঙ্গল, আমাজন ভিডিও
• বেস্ট টেলিভিশন লিমিটেড সিরিজ— উল্ফ হল, পিবিএস
• বেস্ট অ্যাক্টর (টেলিভিশন সিরিজ, ড্রামা)— জন হ্যাম (ম্যাড মেন)
• বেস্ট অ্যাক্টর (টেলিভিশন সিরিজ, কমেডি)— গেল গার্সিয়া বার্নাল (মোত্জার্ট ইন দ্য জঙ্গল)
• বেস্ট অ্যাক্ট্রেস (টেলিভিশন সিরিজ, ড্রামা)— তারাজি পি হেনসন (এম্পায়ার)
• বেস্ট অ্যাক্ট্রেস (টেলিভিশন সিরিজ, কমেডি)— র্যাচেল ব্লুম (ক্রেজি এক্স-গার্লফ্রেন্ড)
• বেস্ট অ্যক্ট্রেস (লিমিটেড টেলিভিশন সিরিজ/মোশন পিকচার ফর টেলিভিশন)— লেডি গাগা