× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর  

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
দৃশ্যমান অগ্রগতির আহ্বান

আগামী ৬ মাসের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে  দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করতে হবে। এছাড়া বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।

আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনি ইশতেহার ২০২৬) বাস্তবায়ন সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বিমান মন্ত্রী আফরোজা খানম (রিতা) উপস্থিত কর্মকর্তাগণের উদ্দেশ্যে বলেন, আপনারা উৎসাহের সঙ্গে কাজ করুন যাতে আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তা চেতনার বিকাশ ঘটাতে পারি। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রায় বিভক্ত করার নির্দেশনা প্রদান করেন।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনি ইশতেহার ২০২৬) বাস্তবায়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে অর্থ সংশ্লেষের ক্ষেত্রে আমাদের মিতব্যয়ী হতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..