× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক

উৎসব আমাদের ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা মনে করিয়ে দেয় -নরেন্দ্র মোদি

Dutta
হালনাগাদ: রবিবার, ১৬ জুন, ২০২৪
প্রকল্প যৌথভাবে উদ্বোধন

আগামীকাল ১৭ জুন মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হবে। উৎসব আমাদের ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়; যা একটি শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য।’পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন একথা লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ রোববার (১৬ জুন) ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে এ তথ্য জানা গেছে।

শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মোদি লিখেছেন, ‘উৎসব আমাদের ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়; যা একটি শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য।’

চিঠিতে মোদি ঈদুল আজহাকে ‘বহু-সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে বর্ণনা করেছেন।

এছাড়া শুভেচ্ছা বার্তায় শেখ হাসিনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী পশু কুরবানি করবেন।

ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..