× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

উপজেলা নির্বাচনে বরিশাল বিভাগের নব নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ ৩০ জুন

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৬ জুন, ২০২৪
নির্বাচিত প্রতিনিধিদের শপথ

উপজেলা নির্বাচনে বরিশাল বিভাগের নব নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ ৩০ জুন।  ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় পর্যায়ে সাধারণ নির্বাচনে  বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা ও ভোলা জেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহন ৩০ জুন।

২৫ জুন মঙ্গলবার বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ পরিচালক দীপক ত্রিপুরা কর্তৃক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে জানা যায়, গত ৯ জুন উপজেলা পরিষদ নির্বাচনের বরিশাল জেলার গৌরনদী, আগৈলঝাড়া উপজেলা, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকী উপজেলা, ভোলা জেলার তজুমুদ্দিন, লালমোহন উপজেলা, পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া, মঠবাড়িয়া উপজেলা, বরগুনা জেলার বামনা, পাথরঘাটা উপজেলা, ঝালকাঠি জেলার রাজাপুর, কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত প্রার্থীদের নাম ১৯ জুন ২০২৪ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়। উপজেলা পরিষদ আইন, ১৯৯৮ [উপজেলা পরিষদ(সংশোধন) আইন, ২০১১ ধারা সংশোধিত]এর ৯ ধারার ক্ষমতাবলে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এর শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ৩০ জুন ২০২৪ তারিখ বিকাল ০৪ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমী, বরিশাল এর মিলনায়তনে বিভাগীয় কমিশনার, বরিশাল মহোদয় পরিচালনা করবেন।

উক্ত আইনের ধারা ১০ অনুযায়ী নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ হলফনামার মাধ্যমে শপথ গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এর নিকট স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ দাখিল করবেন।


এ ক্যটাগরির আরো খবর..