× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

উপজেলা চেয়ারম্যান-পৌর মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

Kishori
হালনাগাদ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
উপজেলা চেয়ারম্যান-পৌর মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

বরিশালের গৌরনদীতে উপজেলা ও পৌরসভা নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার রোকন সম্মেলণ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর অধ্যাপক মাওলানা আবদুর জব্বার দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করেন।

এতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম খসরুকে মনোনিত করা হয়েছে। পৌরসভা নির্বাচনে পৌর জামায়েত ইসলামী পৌর শাখার আমীর হাফিজুর রহমানকে মনোনিত করা হয়েছে। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে জামায়েত ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইফুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মাত মাহমুদা বেগমকে মনোনিত করা হয়েছে।

অপরদিকে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী ঘোষনা করায় গৌরনদীর রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেক রাজনৈতিক সচেতন ব্যক্তির মতে, আগে থেকেই দলীয় প্রার্থীর নাম ঘোষনা করায় ভোটের মাঠ গুছিয়ে নিতে পারবে প্রার্থীরা। ফলে তাদের নির্বাচনী বৈতরণী পাড় হওয়া অনেকটা সহজ হবেই বলে মনে করা হচ্ছে।####


এ ক্যটাগরির আরো খবর..