× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

পি আই ডি

সুষম উন্নয়ন নীতিতে বিশ্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার -আবুল হাসানাত আবদুল্লাহ্

Kishori
হালনাগাদ: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
সুষম উন্নয়ন নীতিতে বিশ্বাসী

 সুষম উন্নয়ন নীতিতে বিশ্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। বর্তমানে কোন এলাকা বৈষম্যের শিকার হচ্ছে না। বর্তমান সরকারের রূপকল্প ২০৪১ এর সফল বাস্তবায়ন ও এসডিপি ২০৩০ অর্জনে বিভিন্ন বিভাগ ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। বলেছেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ ।

আজ বরিশাল জেলার আগৈলঝাড়ার উপজেলা পরিষদে স্থানীয় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে উপজেলার উন্নয়ন বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, বিগত ১৪ বছরে এলজিইডি পল্লী এলাকায় অবকাঠামো উন্নয়নে বরিশালসহ সারা দেশে প্রায় ৭৪ হাজার ৭০২ কিলোমিটার সড়ক নির্মাণ ও উন্নয়ন কাজ সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২০১৮ সালের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রতিটি গ্রামকে নগর সুবিধার আওতায় আনতে ‘আমার গ্রাম-আমার শহর’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, বরিশালসহ দেশের প্রতিটি উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে রেকর্ড পরিমাণ উন্নয়ন কাজ সফলভাবে চলছে। তিনি এসব কর্মসূচির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্থানীয় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণকে সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।


এ ক্যটাগরির আরো খবর..