× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

পিআইডি

উন্নয়নের জন্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য -পররাষ্ট্রমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
অ্যান ইকোনমি অন দ্য মুভ

‘আমরা যে উন্নয়ন ও অগ্রগতি অর্জন করেছি সেটি ধরে রাখতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। যদি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে তবে অন্যসব সমস্যাও সমাধান করা যাবে।’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মন্ত্রী গতকাল রাজধানীর একটি হোটেলে ‘অ্যান ইকোনমি অন দ্য মুভ: বাংলাদেশ অ্যাট ফিফটি’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে অসাধারণ কাজ করেছে। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ৭০ এর দশকে আমাদের মাথাপিছু আয় ছিল প্রায় ১০০ ডলার, এখন আমাদের মাথাপিছু আয় প্রায় ২ হাজার ৯ শত ডলার। স্থিতিশীলতা বজায় রেখে দেশের উন্নয়নের বর্তমান এই ধারা অব্যাহত রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুরে স্থিতিশীল সরকার থাকার ফলে গত ৫২ বছরে তারা অবিস্মরণীয় উন্নতি করতে পেরেছে। সংযুক্ত আরব আমিরাতে ৫০ বছরের বেশি সময় ধরে স্থিতিশীল সরকার থাকার কারণেই ধারাবাহিকভাবে উন্নতি করেছে এবং বিশ্বের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। ড. মোমেন ইরাক, ইরান ও লিবিয়ার কথা উল্লেখ করে বলেন, এই দেশগুলো একসময় অনেক ভালো অবস্থানে থাকলেও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা না থাকায় তাদের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখলে আমাদের উন্নয়নের ধারাও অব্যাহত থাকবে।

প্রকাশনার অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি তার ৫০ বছরের যাত্রায় অভূতপূর্ব অগ্রগতি করেছে যা ‘অ্যান ইকোনমি অন দ্য মুভ: বাংলাদেশ অ্যাট ফিফটি’ বইতেও প্রতিফলিত হয়েছে। দেশের প্রথিতযশা ১২ জন অর্থনীতিবিদের নিবন্ধ নিয়ে ‘অ্যান ইকোনমি অন দ্য মুভ, বাংলাদেশ অ্যাট ফিফটি’ নামের গ্রন্থটি প্রকাশ করেছে নিমফিয়া পাবলিকেশন।

বইটির লেখকরা হলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, মোস্তফা কে মুজেরী, নেয়াজ মুজেরী, সেলিম রায়হান, জায়েদী সাত্তার, আবদুর রাজ্জাক, বজলুল এইচ খোন্দকার, আহসান এইচ মনসুর, এম রোকনুজ্জামান, সারোয়ার জাহান, শিবলী রুবাইয়াত উল ইসলাম ও সাদিক আহমেদ। বইটি সম্পাদনা করেছেন সাদিক আহমেদ, ফকরুল আলম এবং জিয়াউল করিম।


এ ক্যটাগরির আরো খবর..