পার্বত্য চট্টগ্রামের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে -বীর বাহাদুর উশৈসিং

পিআইডিঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য চট্টগ্রামের এমন কোনো জায়গা নেই যেখানে উন্নয়ন হয়নি। বর্তমান সরকার উন্নয়নবান্ধব। এ সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

আজ বান্দরবান পৌর এলাকার ১ নং ওয়ার্ডের ভারুখালীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, এক শ্রেণির মানুষ আছে যারা পাহাড়ের উন্নয়ন চায় না। তারা সব সময় সহিংসতার মাধ্যমে পাহাড়ের উন্নয়ন বাধাগ্রস্ত করছে। অতীতে কোনো সরকার পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভাবেনি, যার কারণে পার্বত্য চট্টগ্রাম দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে পিছিয়ে ছিলো। তবে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। গত ১১ বছরে পার্বত্য চট্টগ্রামে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে।

এ সময় বান্দরবান পুলিশ সুপার জেরিন আক্তার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াছিন আরাফাত-সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত আবুল নগর মসজিদ উদ্বোধন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।