× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

উত্তর কোরীয় নেতা নতুন ‘মহাকাশ শক্তি’ যুগ উদযাপন করেছেন

Dutta
হালনাগাদ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
kim jong un

উত্তর কোরীয় নেতা কিম জং উন বিজ্ঞানী ও তার পরিবারের সাথে মহাকাশ শক্তির এক নতুন যুগ উদযাপন করেছেন। উত্তর কোরিয়া সফলভাবে একটি সামরিক গুপ্তচর উপগ্রহ কক্ষপথে উৎক্ষেপণ করার পরে রাষ্ট্রীয় মিডিয়া শুক্রবার একথা জানায়।

মঙ্গলবার পিয়ংইয়ং-এর ‘মালিগিয়ং-১’ উৎক্ষেপণ ছিল মে ও আগস্টে ব্যর্থতার পর আকাশে সামরিক নজর সুরক্ষিত করার তৃতীয় প্রচেষ্টা।

উৎক্ষেপণের কয়েক ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়া দাবি করেছে, তাদের নেতা ইতোমধ্যেই গুয়ামে মার্কিন সামরিক ঘাঁটির ছবি পর্যালোচনা করছেন। পিয়ংইয়ং-এর সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, জাতীয় মহাকাশ সংস্থার পরিদর্শনের সময় কিম বলেন উৎক্ষেপণটি ছিল ‘আত্মরক্ষার অধিকারের একটি পূর্ণাঙ্গ অনুশীলন।’

গুপ্তচর উপগ্রহটি উত্তরকে ‘শত্রু শক্তির বিপজ্জনক এবং আক্রমনাত্মক পদক্ষেপ’থেকে রক্ষা করতে সহায়তা করবে। তিনি বলেন, এটি দেশে ‘একটি মহাকাশ শক্তির নতুন যুগ’ আসার পথ প্রদর্শন করেছে। দক্ষিণ কোরিয়া নিশ্চিত করেছে, উৎক্ষেপণ সফল হয়েছে, তবে বলেছে উত্তরের দাবি অনুযায়ী স্যাটেলাইটটি কাজ করছে কি-না তা খুব তাড়াতাড়ি নিরুপণ করা যাবে না।

পিয়ংইয়ং প্রকাশিত ভিডিও চিত্রগুলোতে কিমকে তার অল্পবয়সী মেয়ে জু এ-এর সাথে ন্যাশনাল অ্যারোস্পেস টেকনোলজি অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞানী ও মহাকাশ প্রোগ্রাম কর্মীদের প্রসংশা করতে দেখা গেছে। রাষ্ট্রীয় মিডিয়া কিমের টি-শার্ট পরিহিত কর্মী, শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা এবং তার মেয়ে ও স্ত্রী রি সল জু-এর সাথে সংবর্ধনা উপভোগ করার ছবি প্রকাশ করেছে।

মঙ্গলবার উৎক্ষেপণের পর, দক্ষিণ কোরিয়া উত্তরের সাথে পাঁচ বছরের পুরনো সামরিক চুক্তি আংশিকভাবে স্থগিত করেছে এবং সীমান্তে নজরদারি জোরদার করেছে। পিয়ংইয়ং সিউলের পদক্ষেপকে ‘বেপরোয়া’ হিসেবে অভিহিত করে চুক্তিটি সম্পূর্ণভাবে স্থগিত করবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

বিশেষজ্ঞরা বলছেন একটি গুপ্তচর উপগ্রহ কক্ষপথে উৎক্ষেপণ করলে উত্তর কোরিয়ার গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা উন্নত হবে এবং যেকোনো সামরিক সংঘর্ষে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে। বিশেষকরে দক্ষিণ কোরিয়ার ওপর এটি বিশেষভাবে কার্যকর হবে।


এ ক্যটাগরির আরো খবর..