× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

উত্তরার ৭ নম্বর সেক্টরে সাঈদ গ্রাউন্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

Kishori
হালনাগাদ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
সাঈদ গ্রাউন্ড সেন্টারের আগুন
সাঈদ গ্রাউন্ড সেন্টারের আগুন

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে সাঈদ গ্রাউন্ড সেন্টারের আগুন লাগার খবর রাত ১ টা ১৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসে ২৪ টি ইউনিট ২ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে মঙ্গলবার ১০ অক্টোবর দিবাগত রাত ১টা ১৮ মিনিটে সাঈদ গ্রাউন্ড সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে রাত ১টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত সাইদ গ্রান্ড সেন্টারে আগুন লেগেছে। সংবাদ পেয়েই ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। সংবাদ পেয়েছি আট তলায় আগুন। তবে ইউনিট পৌঁছার পর জানতে পারি আগুন বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়েছে। আট তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত আগুন ছড়িয়েছে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..