× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক

যশোরে নবনির্বাচিত মেম্বার উত্তম সরকারকে গুলি করে হত্যা

Dutta
হালনাগাদ: সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
উত্তম সরকারকে গুলি

যশোরের অভয়নগরের সুন্দলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার উত্তম সরকারকে (৩০) সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। চতুর্থ ধাপে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত উপজেলার সুন্দলী ইউপি নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে জয় পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

আজ সোমবার রাত ৮টার দিকে স্থানীয় হরিষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। তিনি হরিষপুর গ্রামের অশান্ত সরকারের ছেলে।

নিহত ব্যক্তির কাকা স্বপন কুমার সরকার বলেন, আজ রাতে উত্তম সুন্দলী বাজার থেকে মোটরসাইকেলে করে হরিশপুর গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। তাঁর পেছনে অপর একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি যাচ্ছিল। রাত সোয়া আটটার দিকে উত্তম হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পেছনে আসা মোটরসাইকেল আরোহীরা তাঁর গতিরোধ করে। এরপর তারা সামনের দিক থেকে তাঁর বুকের বাঁ পাশে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এতে উত্তম ঘটনাস্থলেই মারা যান।

সুন্দলী ইউপির সাবেক চেয়ারম্যান বিকাশ চন্দ্র মল্লিক জানান, নবনির্বাচিত ইউপি মেম্বার উত্তম সরকার নিজ বাড়ির পাশে হরিষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌঁছালে ওৎ পেঁতে থাকা সন্ত্রাসীরা বুকে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তার বুকের অংশ ভেদ হয়ে যায়। গুলির পর উত্তম কুমার মাঠে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, মেম্বার নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতংকের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে।

গুলিতে ইউপি মেম্বার নিহতের খবর নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ও ডিবি ওসি রুপন কুমার সরকার। তিনি জানান, তার নেতৃত্বে ডিবির টিম ঘটনাস্থলে যাচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..