× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

পিআইডি

উজবেকিস্তানে বাংলাদেশ  দূতাবাসে মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
উজবেকিস্তানে বাংলাদেশ  দূতাবাসে মহান বিজয় দিবস

          বাংলাদেশ দূতাবাসউজবেকিস্তান যথাযথ মর্যাদা ও আনন্দের সাথে আজ মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপন করে। প্রবাসী বাংলাদেশী ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম কর্তৃক দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতিপ্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। দিবসটি উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের উপর নির্মিত ভিডিও প্রদর্শিত হয়। রাষ্ট্রদূত ড. ইসলাম তাঁর সভাপতির বক্তব্যে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোকপাত করেন। ৭১’ এর মহান মুক্তিযুদ্ধে ও জুলাই-আগস্টে আত্মত্যাগকারী শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জনগণের অব্যাহত সুখশান্তি ও উন্নতি প্রার্থনা করে এক বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘটে।

          অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একই দিনে অপরাহ্ণে দূতাবাসে “বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ক : ইউথ এজ এজেন্টস ফর ট্রান্সফরমেশন” শীর্ষক প্যানেল আলোচনার আয়োজন করা হয়যেখানে উজবেকিস্তানের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।। রাষ্ট্রদূত ড. ইসলামের সঞ্চালনায় প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন উজবেকিস্তান চেম্বার্স এন্ড কমার্সের উপদেষ্টা রাষ্ট্রদূত ড. আলিসার শায়েক এবং উজবেকিস্তান ওয়ার্ল্ড ইকোনোমি ও ডিপ্লোমেসি বিশ্ববিদ্যালয়ের ভাইস-রেক্টর ড. মোজাফফর জালালোভ। বক্তাগণ তারুণ্য শক্তিউদ্যমমেধাসাহসিকতা ও সৃষ্টিশীলতার বর্ণনা দিয়ে বিশ্ব শান্তিস্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় তরুণ সমাজ কর্যকরী ভূমিকা রাখতে পারে বলে অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশ-উজবেকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো অর্থবহ ও ফলপ্রসূ করতে দু’দেশের তরুণ সম্প্রদায়ের মধ্যে শিক্ষা-সংস্কৃতিবিজ্ঞান ও টেকনোলজি বিষয়ক সহযোগিতা ও বিনিময় বৃদ্ধির ওপর তাঁরা জোর গুরুত্ব আরোপ করেন।

          প্যানেল আলোচনা শেষে মহান বিজয় দিবস উপলক্ষ্যে দূতাবাসে এক সংবর্ধনার আয়োজন করা হয়যেখানে উজবেকিস্তানের সরকারিবেসরকারি পর্যায়ের কর্মকর্তাসহ ব্যবসায়িকশিক্ষাসংস্কৃতিপর্যটন ও মিডিয়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

          রাষ্ট্রদূত ড. ইসলাম তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহিদসহ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেনযাদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল। তিনি উজবেকিস্তানের জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা ইতিহাসের কঠিন সময় বাংলাদেশকে সহযোগিতা ও সমর্থন করেছিলেন। রাষ্ট্রদূত ড. ইসলাম বৈষম্যহীনশোষণমুক্তসুখীসমৃদ্ধশালীআধুনিক বাংলাদেশ গঠনে সরকারের দৃঢ় প্রত্যয় ও প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

          আমন্ত্রিত অতিথিগণ মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের জনগণের প্রতি তাদের শুভেচ্ছা ও অভিনন্দন প্রকাশ করেন। বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্ক ভবিষ্যতে আরো গভীর ও শক্তিশালী হবে এ আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে উদ্‌যাপনের সমাপ্তি ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..