× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

পিআইডি

উচ্চ শিক্ষার ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাই- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাই

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বাংলা আমাদের মাতৃভাষা, উচ্চ শিক্ষার ভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাই।

আজ (২২ নভেম্বর২০২৫) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, শুধু ডিগ্রি অর্জন করলেই হবে না; উপযুক্ত দক্ষতা ও কর্মদক্ষতা অর্জনই দেশের উন্নতির মূল চাবিকাঠি। আমরা উচ্চ শিক্ষা লাভ করছি কিন্তু উপযুক্ত দক্ষতা এবং উদ্যোক্তা হয়ে উঠছি না। এর  ফলে দেশের অর্থনীতিতে যে ইতিবাচক প্রভাব পড়ার কথা ছিল, তা হচ্ছে না। তিনি আরো বলেন, আমরা টেকনিক্যালি যতই অগ্রগতি লাভ করি না, যদি  আমাদের মানবিক উন্নতি না ঘটে তাহলে কখনোই দেশকে অগ্রগতির পথে নিয়ে যেতে পারবো না।

প্রাথমিক ও গণশিক্ষা  উপদেষ্টা আরো বলেন, দেশের উন্নতির জন্য আমাদের একটা  গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে—সেটা হচ্ছে জনশক্তি। কিন্তু সেই জনশক্তি সম্পদও হতে পারে, বোঝাও হতে পারে। যখন কোন জনশক্তি স্বাস্থ্যবান, শিক্ষিত, দক্ষ এবং সুশৃঙ্খল হয়, তাহলে তার জনসম্পদে পরিণত হয়।

উপদেষ্টা গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন, আমি আশা করি আপনারা অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিক মূল্যবোধ দ্বারা সমাজ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবেন।

সমাবর্তনের বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. এম শামসুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মীর শাহাবুদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী দ্বীন মো. খসরু, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা, প্রফেসর ড. রকিবুল ইসলাম, প্রফেসর ড. আবদুর রহমান, প্রফেসর ড. রশিদুল হাসান এবং প্রফেসর ড. নূর মোহাম্মদ।

সমাবর্তনে মোট ১ হাজার ৮৭০ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..