× Banner
সর্বশেষ
নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ

রোহিঙ্গাদের কারণে উখিয়া-টেকনাফের মানুষ আতঙ্কে আছে -কাদের

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

রোহিঙ্গাদের কারণে উখিয়া-টেকনাফের মানুষ আতঙ্কে আছে। বর্তমানে কক্সবাজারের বিপর্যয়ের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গারা। রোহিঙ্গাদের মানবিক সাহায্য দিতে গিয়ে আজ আমরা মানবিক সংকটে পড়েছি। বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার বিকেলে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি মাঠে কক্সবাজার জেলা আওয়ামী লীগের আয়োজনে কর্মীসভায় তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আন্তর্জাতিক বিশ্বকে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করে তাদের জনগণকে তাদের দেশে ফিরিয়ে দেয়ার সর্বোচ্চ চেষ্টা চলছে।

বিএনপিকে নিয়ে কাদের বলেন, বিএনপির সবকিছুতে এখন ভাটা। তাদের আন্দোলনেও ভাটা পড়ে গেছে, নির্বাচনেও ভাটা পড়ে গেছে। আর কখনো তাদের জোয়ার আসবে না। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে বিএনপি আর কখনো জোয়ারের দেখা পাবে না। দুঃসময়ের কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ, তাই দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।

জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।  এসময় জেলা-উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..