উখিয়ায় পাঁটা ছাগলের বাজার জমে উটছে

উখিয়াঃ হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব মন্ষা পূজাকে সামনে রেখে উখিয়ায় জমে উঠেছে পাঁঠা ছাগলের বাজার। ক্রেতাদের অভিযোগ দালাল, ফঁড়িয়াদের অবাধ বিচরণের কারণে এবার পাঁঠার বাজার গরম হয়ে উঠেছে। ১০ কেজি ওজনের একটি পাঁঠার দাম চাওয়া হচ্ছে ১৮ হাজার টাকা। অথচ অন্যান্য বছরে একই ওজনের পাঁঠা বিক্রি হয়েছে ১০/১২ হাজার টাকা দরে। হঠাৎ করে পাঁঠার দাম অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে মধ্যবিত্তের অনেক পরিবার পাঁঠা না কিনে ফিরে যেতে দেখা গেছে।
গতকাল বৃহস্পতিবার উখিয়া পাঁঠার বাজার ঘুরে দেখা যায়, অসংখ্য পাঁঠা ছাগল বিক্রির জন্য আনা হয়েছে।
ডেইলপাড়া থেকে পাঁঠা নিয়ে আসা রুস্তম আলী জানান, মন্ষা পূজার সময় পাঁঠা ছাগলের ভাল দাম পাওয়া যায়। তাই অনেক দিন বিক্রি না করেই পূজার বাজারের জন্য দুইটি ছাগল রাখা হয়েছিল।
দাম কত জানতে চাওয়া হলে সে জানান, ৬/৭ কেজি ওজনের একেকটি ছাগল ৬ হাজার টাকা দরে বিক্রি হবে। পালংখালী থেকে আসা গিয়াস উদ্দিন তার পাঁঠা ছাগলের দাম চাইছে ১৮ হাজার টাকা। এ ছাগল ঘিরে অনেকেই কেনার জন্য অপেক্ষা করলেও শেষ পর্যন্ত কেউ ছাগলটি ক্রয় করতে পারেনি।
স্থানীয় ক্রেতা কাজল সেন দি নিউজ জানান, স্থানীয় কতিপয় দালাল ফঁড়িয়াদের কারণে ছাগলের দাম বেড়েছে। তা নাহলে এভাবে দাম বাড়ার কথা নয়। আগামী ১৭ আগষ্ট হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব মনষা পূজাকে সামনে রেখে হিন্দু ধর্মালম্বীরা যার যার সামর্থ্য অনুযায়ী ছাগলপুজো দেবে এ আশা করে হিন্দু ধর্মালম্বীরা বর্তমানে উখিয়ার বিভিন্ন হাট বাজারে আনন্দ উৎসাহ-উদ্দীপনা নিয়ে ছাগল ক্রয় করতে দেখা গেছে। উখিয়া বাজারের বাসিন্দা প্রবীণ শিক্ষক মাষ্টার গোপাল বিশ্বাস দি নিউজকে ফোনালাপে জানান, বৃষ্টি নাহলে এবার মনষা পূজাঁ জমবে।

ট্যাগ দি নিউজকে

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।