× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সালথায় দোয়া মাহফিল

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
faridpur

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফরিদপুরের সালথায় আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ আসর সালথা মডেল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন,  চৌধুরী সাব্বির আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান রাজ, সাধারণ সম্পাদক শাহিন আলমসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন সালথা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্য লাবু চৌধুরীর বলেন, সালথায় আর কোন মারামারি দাঙ্গা হাঙ্গামা কেউ করবেন না। এতে ভাল কিছু বয়ে আনে না। এতে আপনারা আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই। পরকালের জন্য কিছু করতে হবে আমাদের। আমরা সবাই মিলে সুন্দর সমাজ গড়ে তুলবো।


এ ক্যটাগরির আরো খবর..