× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
noakhali

নোয়াখালীর কবিরহাটে এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের বড় রামদেবপুর গ্রামের সামছুল হক মাস্টারের ঘরে এ ঘটনা ঘটে।  তবে পুলিশ এবং ঘরের মালিক ওই গৃহকর্মীর আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি।

নিহত লাইজু আক্তার (১২) হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের বড় রামদেবপুর গ্রামের এটিএম সামসুল হক মাস্টারের   বাড়িতে ভিকটিমেরে বড় বোন তাকে গৃহস্থলী কাজ করার জন্য দিয়ে যান। মঙ্গলবার বিকেলের দিকে লাইজুকে ঘরে রেখে পরিবারের সদস্যরা জেলা শহর মাইজদীতে যান। পরে স্থানীয় লোকজন বিকেল ৪টার দিকে শামছুল হক মাস্টারের ঘরের বারান্দায় লাইজুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  তবে ঘরের মালিক ওই শিশু গৃহকর্মী আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি। এ ঘটনায় নিহতের বোন শারমিন আক্তার বাদী হয়ে কবিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..