ঈদে পশু কেনাকাটায় দেশের প্রথম বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু করল প্রাইম ব্যাংক

ঈদে পশু কেনাকাটায় দেশের প্রথম বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু করল প্রাইম ব্যাংক

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রাইম ব্যাংক পিএলসি দেশে প্রথমবারের মতো বাংলা কিউআরভিত্তিক পশু কেনার ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে ক্রেতারা এখন নগদ অর্থ বহনের ঝুঁকি ছাড়াই সহজে ও নিরাপদে কোরবানির পশু কিনতে পারবেন।

নতুন এই সেবার আওতায় গ্রাহকরা নির্ধারিত রাজধানী ঢাকার ১০০ ফিট গরুর হাটে ইশান ক্যাটল ফার্ম, ময়মনসিংহের ময়মনসিংহ অ্যাগ্রো ফার্ম এবং রামপুরার স্টাফ কোয়ার্টার রোডের নন্দিপাড়ার সামারাই ক্যাটল ফার্ম থেকে পছন্দের গরু নির্বাচন করার পর মাইপ্রাইম (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধ করতে পারবেন।

ফলে ঈদ মৌসুমে বড় অঙ্কের নগদ অর্থ বহনের প্রয়োজন কমবে এবং কেনাকাটার পুরো প্রক্রিয়া হবে আরও দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত।

দেশে ডিজিটাল আর্থিক সেবার প্রসার এবং ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। ঐতিহ্যবাহী পশুর হাট ও অ্যাগ্রো ফার্মে বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালুর মাধ্যমে গ্রাহকদের জন্য আধুনিক ও নিরাপদ কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে চায় ব্যাংকটি।

ফলে উৎসবকেন্দ্রিক কেনাকাটায় ডিজিটাল পেমেন্ট ব্যবহারের এই উদ্যোগ দেশে স্মার্ট ব্যাংকিং ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার বিস্তারে নতুন দিগন্ত উন্মোচন করবে।

এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার পুনঃব্যক্ত করেছে প্রাইম ব্যাংক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।