× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

পিআইডি

ঈদে নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিতে ইলেকট্রিক টোল কালেকশন জোরদারে সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
ইলেকট্রিক টোল কালেকশন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে পদ্মা বহুমুখী সেতু, যমুনা সেতু এবং মুক্তারপুর সেতুর টোল প্লাজায় যানবাহনের দ্রুত, নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন পারাপার নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সেতু বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) লেন ব্যবহারের মাধ্যমে টোল আদায় কার্যক্রম আরও শক্তিশালী ও বেগবান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ। সভায় সভায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিআরটিএ-এর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব), পরিবহন সমিতির নেতৃবৃন্দ, পরিবহনের মালিকগণের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট সেতুসমূহের সাইট অফিসের কর্মকর্তাগণও সভায় অংশ নিয়ে মাঠ পর্যায়ের প্রস্তুতি তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে সচিব সেতু বিভাগ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদয় নির্দেশনা প্রদান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সেই লক্ষ্য বাস্তবায়নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং আমাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিচ্ছেন। তাদের এই সমন্বিত নির্দেশনা এবং জনপ্রত্যাশা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বিভিন্ন সেতু ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম বাস্তবায়ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় বিআরটিএ-এর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) উল্লেখ্য করেছেন, ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম বাস্তবায়নের ক্ষেত্রে তারা সর্বোচ্চ সহযোগিতার আস্তাস দিয়েছেন। পাশাপাশি পরিবহন সমিতির নেতৃবৃন্দ, পরিবহনের মালিকগণের প্রতিনিধিগণ এবং বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) প্রতিনিধিগণ তাদের দিক থেকে সহযোগিতা করবে মর্মে সভায় প্রতিশ্রুতি প্রদান করেন।

ইদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে, প্রতিটি টোল প্লাজায় ইটিসি লেনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এবং চালকরা যাতে কোনো বিরতি ছাড়াই টোল প্রদান করে দ্রুত সেতু পার হতে পারেন, সেজন্য ইটিসি লেনগুলোকে শতভাগ কার্যকর রাখা হবে। বিআরটিএ এবং পরিবহন মালিক সমিতির সহযোগিতায় সকল বাণিজ্যিক ও ব্যক্তিগত যানবাহনে দ্রুত আরএফআইডি ট্যাগ স্থাপন ও নিবন্ধনের জন্য বাসস্ট্যান্ডগুলোতে সমন্বিত সেবা প্রদান বুথ স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। যাত্রীরা যাতে সহজে তাদের টোল অ্যাকাউন্ট রিচার্জ করতে পারেন, সে লক্ষ্যে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসগুলোর মাধ্যমে তাৎক্ষণিক রিচার্জ সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সচিব সেতু বিভাগ বলেন, পবিত্র ইদে ঘরমুখো মানুষের যাতায়াত আরামদায়ক করা আমাদের অন্যতম অগ্রাধিকার। আধুনিক প্রযুক্তি তথা ইটিসি ব্যবহারের মাধ্যমে আমরা টোল প্লাজায় দীর্ঘ যানজট কমিয়ে আনতে বদ্ধপরিকর। সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। এই প্রযুক্তিনির্ভর পদক্ষেপের ফলে ঈদে পদ্মা, যমুনা ও মুক্তারপুর সেতুতে যানজটমুক্ত ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..