× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

ঈদে আবার জনপ্রিয় জুটি শাকিব-অপুর নতুন ছবি

admin
হালনাগাদ: সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ আবদুল মান্নান পরিচালিত কমেডি ধাঁচের ছবি ‘পাংকু জামাই’। মুক্তি পাচ্ছে আগামী ঈদে। এমনটাই জানিয়েছেন ছবির প্রযোজক মোজাম্মেল হোসেন। এই ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। গত দুই বছর ছবিটি বিভিন্ন কারণে মুক্তি দেওয়া না গেলেও এবার ছবিটি মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে।

প্রযোজক মোজাম্মেল হোসেন বলেন, “আমরা ছবির কাজ শেষ করে এখন মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামী ঈদে আমরা ‘পাংকু জামাই’ ছবিটি মুক্তি দেবো। এরই মধ্যে এডিটিং শেষ করেছি। কিছু শুটিং বাকি ছিল, সেগুলো করেছি। এখন শুধুই মুক্তির অপেক্ষা।”

প্রযোজক বলেন, “আগামী ঈদের সময় শাকিব খানের কোনো ছবি নেই। ‘ভাইজান এলো রে’ ছবিটিকে ঈদে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। যৌথ প্রযোজনার নতুন নীতিমালার কারণে ছবিটি মুক্তি পাবে না এমন কথা শুনছি। যদি তাই হয়, তা হলে আমাদের ‘পাংকু জামাই’ ছবিটি মুক্তি দিয়ে গত দুই বছরে আমাদের ছবিটি বসিয়ে রেখে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে পারব।”

মোজাম্মেল হোসেন আরো বলেন, ‘শাকিব-অপু এমনিতেই বাংলাদেশের অনেক জনপ্রিয় জুটি। তাঁরা এরই মধ্যে ৭০টারও বেশি ছবিতে অভিনয় করেছেন। বাংলাদেশে এখনো এই জুটির ছবির আলাদা একটা কদর রয়েছে। যে কারণে আমরা ছবিটি নিয়ে আশাবাদী। তা ছাড়া দর্শক অ্যাকশন ছবি দেখতে দেখতে ক্লান্ত।

এই ছবিটি কমেডি ধাঁচের, যে কারণে দর্শক আলাদা মজা পাবেন। আর শাকিব খান শুধু অ্যাকশন বা রোমান্টিক অভিনয়ই নয়, দারুণ কমেডিও করেন। এটি এই ছবি দেখে দর্শক বুঝতে পারবেন। পাংকু জামাই’ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন অপু বিশ্বাস, পুষ্পিতা পপি, এ টি এম শামসুজ্জামান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..