× Banner
সর্বশেষ
চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা

ঈদের লাল জামা পড়া হলো না তিন বোনের

admin
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০১৬

রিপন দাশ (চট্টগ্রাম): কর্ণফুলী থানার জুলধায় পুকুরে গোসল করতে নেমে তিন বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন স্থানীয় কৃষক আইয়ুব আলীর মেয়ে শাহনাজ আকতার(১৫), নারগিস আকতার(৮) ও নাজমা আকতার(৫)।গতকাল বিকেল তিনটার দিকে জুলধা পাইপের গোড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

 স্থানীয় সূত্রে জানা যাই, ‘পুকুরটি নতুন করে খোঁড়া হয়েছে। যার কারণে গভীরতা বেশি। এ ছাড়া পুকুরের পাড়ও খাঁড়া। এক বোন গোসল করতে নেমে আর উঠতে পারেনি। তাকে উদ্ধারের জন্য বাকি দুজন পুকুরে নামে। তারাও ডুবে গিয়ে মারা যায়’।

 কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘তিন বোন ডুবে যাওয়ার খবর পেয়ে গ্রামের লোকজন পুকুরে নেমে মৃতদেহ উদ্ধার করে। মৃত দেহ উদ্ধার করে আমাদের খবর দেওয়া হয়। আমরা লাশ তিনটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছি।


এ ক্যটাগরির আরো খবর..