ঈদের জামাতে প্রতিপক্ষের গুলিতে আহত এক

ঈদের জামাতে প্রতিপক্ষের গুলিতে আহত এক

কুমিল্লা সদর থানার সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় ঈদগাহ মাঠে ঈদের জামাতে মোস্তাক ভূঁইয়া নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। আহত মোস্তাক গোলাবাড়ি এলাকার সামসুল মিয়ার ছেলে। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার (০৩ মে) সকাল ৮টায় গোলাবাড়ি এলাকার ‘ভূঁইয়া বাড়ি’ ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সকালে মুসল্লিরা গোলাবাড়ির ‘ভূঁইয়া বাড়ি’ ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়তে আসেন। এসময়  গোলাবাড়ি এলাকার স্থানীয় রুবেল ভূঁইয়া পিস্তল দিয়ে ওই এলাকার মোস্তাক আহমেদকে গুলি করলে তার ডান হাঁটুতে গুলি লাগে।  এ ঘটনায় ভয়ে ঈদগাহে থাকা মুসল্লিরা এদিক-সেদিক ছোটাছুটি করেন। পরে গুলিবিদ্ধ মোস্তাককে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তারা পালিয়েছে। এদিকে গুলির ঘটনায় ওই ঈদগাহে সকাল ৮টার পরিবর্তে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

গুলিবিদ্ধ মোস্তাকের ছোট ভাই মনির বলেন, কিছুদিন আগে রুবেল পূর্ব শত্রুতার জেরে আমাকে বেদম মারে। তার বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। এর আগেও তিনি প্রকাশ্য অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে নগরীর চকবাজার এলাকায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।