× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ইতোমধ্যেই রাজধানীর প্রবেশদ্বারগুলোতে মানুষ ও যানবাহনের কিছুটা বাড়তি চাপ দেখা গেছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে রাজধানীর সায়েদাবাদ ও গুলিস্তান এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে। প্রতি ২০-২৫ মিনিট পরপর অন্তত একটি করে আন্তঃজেলা বাস আসছে। কিন্তু সড়কে তেমন কোনো যানজট নেই। অনেকটা ফাঁকা রাজধানী ঢাকা।

ফেনী থেকে সায়েদাবাদে এসেছেন মামুন। তিনি বলেন, ঈদে ছুটিতে বাড়ি গিয়েছিলাম। ছুটি শেষে জীবিকার তাগিদে আবার ফিরে আসলাম।

মুন্সিগঞ্জ থেকে আসা শাওন নামে এক ব্যবসায়ীর সঙ্গে কথা হয় গুলিস্তানে। তিনি বলেন, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে তিন দিন আগে গ্রামে গিয়েছিলাম। দোকান বন্ধ, বেচা-কেনাও বন্ধ। এজন্য আমি চলে এসেছি। আজ আমি একাই আসলাম। পরিবারের সদস্যরা পরে আসবে।

এদিকে, গণপরিবহন ছাড়াও অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকা ফিরতে শুরু করেছেন। আর আজ যারা ঢাকা ফিরছেন, এদের মধ্যে বড় একটি অংশ সরকারি চাকরিজীবী।

গত ১০ জুলাই সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৯ থেকে ১১ জুলাই (শনি থেকে সোমবার পর্যন্ত) তিনদিন সরকারি ছুটি ছিল। এর আগের দিন (৮ জুলাই, শুক্রবার) সাপ্তাহিক ছুটি। এর ফলে চারদিনের ছুটি শেষে সরকারি চাকরিজীবীদের ঈদের পর আজ প্রথম কর্মদিবস।

আবু আহমেদ নামে এক সরকারি চাকরিজীবী বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ আমাদের ঈদের ছুটি চার দিন ছিল। ছুটি শেষ করে আজ ঢাকায় ফিরলাম। ঢাকা তো এতদিন প্রায় ফাঁকা ছিল। আজ আমাদের মতো কর্মজীবীরা ফিরতে শুরু করেছেন। শিক্ষা প্রতিষ্ঠান খুললে ধীরে ধরে সবার পরিবারের সদস্যরাও ফিরবে।

ঈদুল আজহা উপলক্ষে ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন মানুষ ঢাকা ছেড়েছেন। ঢাকার বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে এমনটি জানিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। রোববার (১০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান তিনি।

গত ঈদুল ফিতরে এই সংখ্যা ছিল প্রায় ৮৬ লাখ। তবে এই হিসাব গড়ে জনপ্রতি সিমের সংখ্যায় ধরা হয়েছে। ১৮ বছরের নিচে কেউ এই হিসেবের মধ্যে পড়ে না।


এ ক্যটাগরির আরো খবর..