× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

ইয়েমেন যুদ্ধে সংঘাত সম্পর্কিত বন্দি বিনিময়কে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ প্রধান

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
antonio guteress

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইয়েমেন যুদ্ধে সংঘাত সম্পর্কিত প্রায় ৯০০ বন্দি বিনিময়কে স্বাগত জানিয়েছেন।

শুক্রবার তার মুখপাত্র এ কথা জানিয়েছেন।

মুখপাত্র স্টিফান দুজারিক বলেন, ‘মহাসচিব ইয়েমেনে জাতিসংঘ বিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গের সাথে সুর মিলিয়ে আজ সংঘাত সম্পর্কিত বন্দিদের মুক্তিদানের কার্যক্রম শুরুকে স্বাগত জানিয়েছেন। আজ থেকে শুরু হওয়া তিন দিনের এ কার্যক্রমের আওতায় প্রায় ৯০০ জনকে মুক্তি দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির তত্ত্বাবধায়ক কমিটির শেষ বৈঠকে বিভিন্ন দলের সম্মত হওয়া পরিকল্পনা বাস্তবায়নের আওতায় এসব বন্দি বিনিময় করা হচ্ছে। বৈঠকটি গত মার্চে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আরো বলেন, আরো বন্দি বিনিময়ের ব্যবস্থা করতে দলগুলো মে মাসে আবারো বৈঠকে বসার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

দুজারিক জানান, গ্রুন্ডবার্গ বলেন, এই মুক্তি কার্যক্রম ইয়েমেনের এক প্রত্যাশার সময়ে শুরু হলো। তিনি নির্বিচারে আটক করা ব্যক্তিদের অবিলম্বে ও নি:শর্তভাবে মুক্তি দেওয়ার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..