ইয়েমেনে বিমান হামলায় নিহত ১৯

বিশেষ প্রতিবেদকঃ ইয়েমেনের একটি সবজি বাজারে বিমান হামলায় কমপক্ষে  নিহত হয়েছেন ১৯ জন এবং আহত হয়েছেন ১০ জন।গত বুধবার দেশটির হোদাইদাহ প্রদেশের একটি শহরের সবজি বাজারে এই হামলার ঘটনা ঘটে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তাহা মুতাওয়াকিলের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এনবিসি নিউজ।

তিনি জানান, মরদেহগুলো এতটাই ক্ষতবিক্ষত হয়েছে যে, মৃতরা পুরুষ নাকি নারী তা বোঝা যাচ্ছে না। আহতদের মধ্যে ৮ জানের অবস্থা আশঙ্কাজনক। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। সৌদি জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালকির বরাত দিয়ে যুক্তরাজ্যের গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, তারা ঘটনাটি খুব গুরুত্বের সঙ্গে দেখছে এবং এটা পুরোপুরিভাবে তদন্ত করা হবে।

দেশটিতে ২০১৫ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত হুতি গ্রুপকে লক্ষ্য করে বারবার বিমান হামলা চালাচ্ছে সৌদি নিয়ন্ত্রিত জোট।এসব হামলায় ১০ হাজারেরও বেশি লোক মারা গেছে। এছাড়া ২ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কিন্তু সৌদি জোট দাবি করে আসছে, তাদের লক্ষ্য বেসামরিক নাগরিক নয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।