× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

স্টাফ রিপোর্টার

ইয়ুথ হাব-ফুলবাড়ী এর আয়োজনে ফুলবাড়ীতে সচেতনতামূলক র‍্যালী, ক্লিনিং ক্যাম্পেইন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০২২
ক্লিনিং ক্যাম্পেইন ও বিতর্ক প্রতিযোগিতা

 ৫ই জুন ২০২২ তারিখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিলো ”Only One Earth” অর্থাৎ “পৃথিবী একটাই – তোমার, আমার, সবার”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ নিয়ে ফুলবাড়ীর জনসাধারণকে সচেতন করতে এবং পরিবেশ রক্ষা আন্দোলনকে আরো বেগবান করতে গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ এর সহযোগিতায় ও ইয়ুথ হাব – ফুলবাড়ী এর আয়োজনে ফুলবাড়ী উপজেলায় ক্লিনিং ক্যাম্পেইন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছেন

দিনের শুরুতে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩৫ জন যুবরা পরিবেশ বিষয়ক সচেতনতার লক্ষ্যে একটি র্যালী নিয়ে শহর প্রদক্ষিণ করে এবং শহরের জিরো পয়েন্ট, শহীদ মিনার এলাকায় ক্লিনিং ক্যাম্পেইন করে। দিনের দ্বিতীয়ভাগে ইয়ুথ হাব – ফুলবাড়ীতে একটি বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত হয়।

প্রতিযোগিতার বিষয় ছিলো “পরিবেশ দূষণ রোধ করতে সরকারের আইন নয় জনসচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে”। বিতর্কে অংশ নেয় সাইফুর রহমান সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা। বিতার্কিকদের জমজমাট যুক্তিতর্কের শেষে বিজয়ী হয় মানবিক বিভাগ।

এই বিতর্ক প্রতিযোগিতাটিতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি আজিজার রহমান মজনু, সাইফুর রহমান সরকারি কলেজের প্রভাষক শংকর সেন, ইউএসএস ফুলবাড়ী এর প্রকল্প ব্যবস্থাপক নির্মল রায়, তরুণ নেতৃত্ব মোছাঃ তানিয়া খাতুন সদস্যসহ ইয়ুথ হবের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিতার্কিকদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয় এবং পরিবেশের ভারসাম্য র ক্ষায় পরিবেশবান্ধব বৃক্ষ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


এ ক্যটাগরির আরো খবর..